ছবি সংগৃহিত
অপরাধ

সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার নাজিরারটেকে ভেসে আসা ট্রলারে অর্ধগলিত ১০ মৃতদেহের পরিচয় মিলেছে।

আরও পড়ুন : কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার

সোমবার (২৪ এপ্রিল) স্বজন ও জনপ্রতিনিধিরা তাদের পরিচয় শনাক্ত করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহতদের মধ্যে রয়েছে ডুবে যাওয়া ট্রলারের মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বাসিন্দা সামশুল আলম (২৩)। ট্রলারে তার মৃতদেহও পাওয়া গেছে। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা এলাকার রফিক মিয়ার ছেলে। অন্যান্যরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা।

আরও পড়ুন : সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর দখল

মৃত অন্যরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), জাফর আলমের ছেলে সওকত উল্লাহ (১৮), মুসা আলীর ছেলে ওসমান গনি (১৭), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪), শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৫), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া (২৫), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪) এবং মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির (২৮)।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বাসহ ২ গৃহবধুর মরদেহ উদ্ধার

পুলিশের দাবি, পূর্বশত্রুতার জেরে ১০ জেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে অথবা জলদস্যুরা সাগরে ট্রলারের মাছ লুট করে জেলেদের বরফ রাখার কলে আটকে রেখে ট্রলারটি ডুবিয়ে দিয়ে থাকতে পারে।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ট্রলারের বরফ রাখার স্টোর বা কক্ষ থেকে ১০ জেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে তিনজনের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কয়েকজনের শরীরে পেঁচানো ছিল জাল।

আরও পড়ুন : কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু

একটি মরদেহের গলা থেকে মাথা ছিল বিচ্ছিন্ন। আরেকটি মরদেহের হাত বিচ্ছিন্ন পাওয়া গেছে। মরদেহগুলো ট্রলারের যে কক্ষ থেকে উদ্ধার হয়েছে, সেই কক্ষের ঢাকনাও পেরেক দিয়ে আটকে দেওয়া ছিল।’

তিনি আরও বলেন, ‘মরদেহগুলো এখনো হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত করে আরও যাচাইয়ের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলেদের মৃত্যুর রহস্য জানতে মাঠে নেমেছে। এরই মধ্যে পিবিআই প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন।

সবকিছু খতিয়ে দেখছে পিবিআই উল্লেখ করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। মূল ঘটনা জানা যাবে বলে আমাদের বিশ্বাস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা