ছবি : সংগৃহিত
অপরাধ

অসুস্থ ঘোড়ার মাংস বিক্রি, গ্রেফতার ১  

জেলা প্রতিনিধি : কক্সবাজার জেলার উখিয়ার মরিচ্যা বাজারে গরুর মাংস বলে অসুস্থ ঘোড়ার মাংস বিক্রি করার দায়ে মাহাবুবুল আলম ওরফে মাহাবুব নামে এক কসাইকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন : উখিয়ায় দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে রামুর বড়ডেবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) শবে কদরে গরুর মাংস বলে অসুস্থ ঘোড়া জবাই করে বিক্রির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসময় ঘটনাস্থল থেকে ১২০ কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

আরও পড়ুন : রাজধানীতে অভিযান, গ্রেফতার ২৭

সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, মরিচ্যা বাজারের মাংস ব্যবসায়ী মাহাবুবুল আলম অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু তার আগেই অভিযুক্ত মাহাবুবুল আলম পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসময় ১২০ কেজি ঘোড়ার মাংস জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুন : জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

মাহাবুবুলকে একমাত্র আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য এম মনজুর আলম।

বুধবার বিকেলে রামু থানার বড়ডেবা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা