ছবি : সংগৃহিত
অপরাধ
ডিবির পর্যবেক্ষণ

বঙ্গবাজারে আগুন, দুর্ঘটনা নয় নাশকতা!

স্টাফ রিপোর্টার : গোয়েন্দারা মনে করছেন, রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নয়, এটি নাশকতা। প্রাথমিকভাবে তারা এ ঘটনার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছেন।

আরও পড়ুন : আলোচিত সোহেল রানার জামিন স্থগিত

তাদের ধারণা, মোটরসাইকেল আরোহী যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে তারাই মার্কেটে অগ্নিসংযোগ করেছে। ডিবি রহস্যময় ওই দুই যুবককে খুঁজছে। তাদের গ্রেফতার করতে পারলেই আগুনের প্রকৃত রহস্য বের হবে।

সংবাদ মাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

শনিবার (৮ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মোটরসাইকেল আরোহী যে দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে, ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

আশা করছি, শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব। এই অগ্নিকাণ্ডের সঙ্গে প্রাথমিকভাবে বিএনপি ও জামায়াতের কিছুটা সংশ্লিষ্টতা পেয়েছি।

আরও পড়ুন : গাইবান্ধায় লাইভে এসে যুবকের আত্মহত্যা

এটা নিছক দুর্ঘটনা নয়, নাশকতা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখন ওই দুই যুবককে গ্রেফতার করতে পারলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, বঙ্গবাজারকে আধুনিক মার্কেটে পরিণত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৮ সালে ৩০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। টেন্ডার প্রক্রিয়া শেষ করে কার্যাদেশও দেওয়া হয়।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

বহুতল ভবন নির্মাণের সাইনবোর্ডও লাগানো হয় বেশ কয়েকবার। কিন্তু সিন্ডিকেটের কারণে সিটি করপোরেশন গত ৫ বছরেও কাজ শুরু করতে পারেনি।

সূত্র অরও জানায়, সিন্ডিকেটটি গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজার, আনন্দ বাজারসহ গোটা এলাকাটির ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এক সময় এর নিয়ন্ত্রক ছিলেন চৌধুরী আলম।

আরও পড়ুন : নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

২০১০ সালে চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর এই সিন্ডিকেটের নেতৃত্বে আসেন এক সংসদ-সদস্য। বতর্মানে ওই সংসদ-সদস্যের অধীনে বিএনপি, জামাতায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সক্রিয়।

এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় তদন্ত চলছে। সেখানে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুন : ৮০ কেজি ব্রয়লার মরা মুরগির মাংস জব্দ

এই দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসও তদন্ত করছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪৫

তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিসের অফিসে যে হামলা হয়েছে, তা পূর্বপরিকল্পিত। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের সব দোকান পুড়ে যায়। পাশের এনেক্সকো টাওয়ারসহ আরও কয়েকটিতে ছড়িয়ে পড়েছিল আগুন।

আরও পড়ুন : ক্ষমতার অপব্যবহার, অধ্যক্ষ ওএসডি

ফায়ার সার্ভিসের অর্ধশতাধিক ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা