ফাইল ছবি
অপরাধ

সাভারে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ মার্চ) এই তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টকে সালমানের আমন্ত্রণ

এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৪০) এবং সাভারের বলিয়ারপুর সাত আনিপাড়ার মো. লাবুর ওরফে লাভলুর ছেলে মো. বিষু (২১)।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন: প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান

এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৪১০ (চার'শ দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে সাভার এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতার রুবেলের বিরুদ্ধে এর আগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা