অপরাধ
ডাচ-বাংলা ব্যাংক

টাকা ছিনতাইকারী সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী চালক সোহেল রানাকে গ্রেফতার করেছে ।

আরও পড়ুন : মাহিয়া মাহি কারাগারে

শনিবার (১৮ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।

তিনি বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ সাভার হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মোট ১২ জন গ্রেফতার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটা নোয়া গাড়ি।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রা. লি. এ ড্রাইভার হিসেবে কাজ করতেন।

এর আগে তিন মূল পরিকল্পনাকারীর মধ্যে আকাশকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ৩ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা