অপরাধ

মারপিটের ঘটনায় বৃদ্ধার মৃত্যু গ্রেফতার-২

ঠাকুরগাঁও প্রতিনিধি: রানীশংকৈল উপজেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিবেশির সাথে ঝগড়া বিবাদের জেরে প্রমিলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কেউটান গ্রামে তিলক রায়ের পরিবারের সাথে একই গ্রামের মনসিংহ (কাচালু)’র পরিবারের সাথে বিতর্ক থেকে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে রানীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারপিটে আহত তিলকের স্ত্রী প্রমিলা রাণী (৫০) অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা করানো হয়।

এদিকে পরদিন ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রমিলা রানী। এ নিয়ে প্রমিলার স্বামী তিলক রায় বাদী হয়ে মনসিংহ (কাচালু) ও তার ভাই পরেশ রায় সহ ৬ জনকে দায়ী করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার সকালে গ্রেফতারকৃত জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদি তিলক চন্দ্র বলেন, মনসিংহ (কাচালু) সহ তার লোকজন আমার ছেলে ও স্ত্রীকে মাথার চুল ধরে বেধড়ক পিটিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে আমরা সবাই রক্ষা পাই। মারপিটের কারণেই আমার স্ত্রী প্রমিলার মৃত্যু হয়েছে। এ ঘটনা নিরসনে হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান শনিবার দুপুর ১২টায় ইউপি কার্যালয়ে শালিস ডেকে ছিল।

সংশ্লিষ্ঠ্য ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মুঠোফোনে বলেন, শনিবার দুপুর ১২টায় ইউপি কার্যালয়ে উভয় পক্ষকে শালিসে ডাকা হয়েছিল । কিন্তু রাতে প্রমিলার মৃত্যু হওয়ায় শালিস করে।

আরও পড়ুন : দেশে টাকার সংকট রয়েছে

থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় ছয়জনের নামে একটি হত্যা মামলা রুজু করা হয়ছে। দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা