অপরাধ

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আমিরুল হক নীলফামারী : নীলফামারীর ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন আলী (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সুমন আলী উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ভাটিয়া পাড়ার নুর আলমের ছেলে। রোববার (২ অক্টোবর) আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রবাসী আয়ে বড় ধাক্কা

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ভাটিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২০১৫ সালে বিপুল পরিমান হেরোইনসহ ডোমার থানা পুলিশের হাতে আটক হয় সে৷ এ মামলায় জামিনে বের হয়ে সে নাটোর জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করতো। ডোমার থানা, নাটোর সদর থানা, গুরুদাসপুর থানাসহ মাদক ব্যবসায়ী সুমনের নামে আদালতে ৫টি মামলা বিচারাধীন আছে। আদালত তাকে মাদক মামলায় সাজা প্রদান করলে সে আত্মগোপনে চলে যায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী জানান, মাদক ব্যবসায়ী সুমনকে আদালত ১ বছরের সাজা প্রদান করেছে। শনিবার রাতে আসামীকে তার বাড়ী থেকে গ্রেফতার করে রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা