অপরাধ

১০৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে বস্তাসহ গাড়িতে উঠার জন্য কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণের একবালিয়া গামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মফিজ (৪০), হোসেন আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২৩), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ সেলিম (৩০) ও কোতয়ালীর কুটিশহর এলাকার আবু তাহেরের ছেলে মোঃ মঞ্জিল (৩৫) কে আটক করে। এ সময় আসামিদের দেখানো ও সনাক্ত মতে তাদের হেফাজতে থাকা ৫ টি পাটের বস্তার ভিতর হতে মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

অভিযুক্তরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদক দ্রব্য (গাঁজা) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে এবং উক্ত মাদক ব্যবসায়ীরা এই অঞ্চলের অন্যতম প্রধান মাদক সিন্ডিকেট হিসেবে পরিচিত।

আরও পড়ুন: মদ্যপ প্রাইভেটকার কার চালকের কাণ্ড

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা