অপরাধ

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: প্রধান হোতা গ্রেফতার

মোহাম্মদ জুবাইর, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: রাশিয়ার টাকা খেয়েছেন বাইডেন

বুধবার (১৬ মার্চ) ভোরে অভিযান চালিয়ে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, হালিশহরে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। আজ (বুধবার) ভোরে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, রোববার (১৩ মার্চ) রাতে হালিশহর থানার আলিশাহ মাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর মা একটি পোশাক কারখানার কর্মী ও বাবা রিকশাচালক। দুই ভাই, এক বোনের মধ্যে কিশোরী সবার বড়। এক ভাই বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবেশী এক ব্যক্তি রবিবার ওই কিশোরীকে তার ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় সোমবার (১৪ মার্চ) বিকেলে আলমগীর নামে একজনকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হালিশহর থানায় মামলা করেন।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ঘটনার পর পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। খুনের আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে ধারণা পুলিশের। নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা