অপরাধ

মুন্সীগঞ্জে ২ নারীর অভিনব প্রতারণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এলাকায় সবাই চিনে তাকে সূবর্ণা নামে। ভোটার আইডিতে নাম ঝর্ণা আক্তার। নামে বেনামে ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইমুতে রয়েছে তার একাধিক আইডি। কোনটাতে নাম ব্যাবহার করেছেন, মায়াবী আলো কোনটাতে তানজিলা আপু । রয়েছে তার নামে টিকটক আইডিও। সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তিনি।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি

সরব থেকেই পাতেন ভয়ঙ্কর সব প্রতারণার ফাদঁ। তার টার্গেটে থাকে প্রবাসী যুবকরা । প্রবাসী যুবকদের টার্গেট করে হাতিয়ে নেন টাকা। এমনি এক প্রতারণায় কারণে মুন্সীগঞ্জ আদালতে মামলা হয়েছে ঝর্ণা আক্তার (৩০) ও তার বোন রুবিনা আক্তার (৩২) এর বিরুদ্ধে। ঝর্ণা আক্তার ও রুবিনা আক্তার সিরাজদিখান উপজেলার শিয়ালদি (মুসল্লীবাড়ী) এলাকার সেখ হানিফের মেয়ে।

এই মামলাটি করেন ফ্রান্স প্রবাসী আজিজুল হাকিমের স্ত্রী শিউলি হাকিম। বুধবার (২ মার্চ) মুন্সিগঞ্জ আদালতে মামলা করলে আমলী আদালত ২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তি চন্দ্র দেবনাথ মামলাটি গ্রহণপূর্বক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ব্যাুরো অফ ইনভিষ্টিগেশন (পিবিআই) এর বরাবর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

ফ্রান্স প্রবাসী আজিজুল হাকিম ফ্রান্স থেকে মুঠোফোনে জানান, ১০ মাস আগে ঝর্ণা আক্তার (সুবর্ণা) সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় তার। তার পর থেকে ঝর্ণা আক্তার সুবর্ণা বিভিন্ন সময়ে বলে তার ভাই বোন আমেরিকা থাকে। কিছুদিন পর সেও আমেরিকা চলে যাবে সেই সুবাদে আমাকে স্বামী বানিয়ে আমেরিকা নিয়ে যাবে। এতে প্রথমে রাজি হননি তিনি। পরে আমেরিকায় ভালো চাকুরি দেওয়ার কথা বলে প্রলোভন দেখালে রাজি হন তিনি। একপর্যায়ে অনলাইন ব্যাংকিং রিও বিকাশ ও ওই দুই বোনের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন তারিখে ঝর্ণা আক্তার সুবর্ণা ও তার বড় বোন রুবিনা আক্তার প্রায় সাড়ে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন: পরমাণু বোমা দিয়ে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ

পরে ফ্রান্সে থাকা অজিজুলের সন্দেহ হলে তার স্ত্রী শিউলী হাকিমকে খোঁজ নেওয়ার জন্য বলেন। শিউলি হাকিম তার স্বামীর কথায়, গত ২৪ ফেব্রুয়ারি খোঁজ নিতে কুমিল্লা হতে ওই ২ নারীর বাড়িতে আসলে তাদের না পেয়ে তাদের মায়ের সাথে কথা বলে জানতে পারে ওই ২ নারীর কোন ভাই কিংবা কোনো বোন আমেরিকা থাকে না। পরে ওই ২ নারীকে তার মা বাড়িতে ডেকে আনলে তারা এসে প্রথমে ওই সাড়ে ৪ লক্ষ টাকার কথা অস্বীকার করলে পরে প্রমাণ স্বরুপ তাদের দেয়া জাতীয় পরিচয় পত্রসহ টাকা দেওয়ার রশিদ দেখালে তারা ক্ষিপ্ত হয়ে টাকা ফেরত দেবে না বলে হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে ফ্রান্স প্রবাসীর স্ত্রী শিউলী হাকিম বলেন, ফেসবুকের মাধ্যমে আমার স্বামীর সাথে ঝর্ণা আক্তার সুবর্ণা ও রুবিনা আক্তার প্রতারণা করিয়া সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ায় আমি আদালতে মামলা করেছি। আমি তাদের বিচার চাই।

আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্থানীয় শিয়ালদী গ্রামের যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও সূবর্ণা তার নগ্ন ছবি দেখিয়ে মানুষের কাছ হতে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিচার-সালিস হয়েছে।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শামীম বেপারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে শিউলি হাকিমের স্বামী আজিজুল হাকিমের সাথে বিভিন্ন কৌশলে সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ায় আজ মুন্সীগঞ্জ আদালতে শিউলি হাকিম বাদী হয়ে ওই ২ নারীর বিরুদ্ধে মামলা করেছে। আদালত মামলাটি গ্রহণপুর্বক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ব্যাুরো অফ ইনভিষ্টিগেশন (পিবিআই) এর বরাবর তদন্তের আদেশ দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা