অপরাধ

নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় কথাকাটাকাটির জেরে বাবা মিন্টু মিয়া (৫১)কে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে মোঃ জনি মিয়া (২২)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সেই ঘাতক ছেলে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালার জামতলী বাঙ্গালীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জানা যায়, ছেলে জনি মিয়া নেশাগ্রস্ত হয়ে প্রায় ঝগড়া করতো। এ নিয়ে পরিবারে প্রায় বিরোধ হতো। শুক্রবার দুপুরে নতুন করে কলহ দেখা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা মিন্টু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক ছেলে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

দীঘিনালা থানার এসআই শেখ মিল্টন খন্দকার জানান, নিহতের ঘাড়ে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা