অপরাধ

নাহিদা কমিশন নেন ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ মার্চ গ্রেপ্তার হন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। তিনি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বান্ধবী হিসেবে আলোচিত।

চট্টগ্রামের খুলশীর মেয়ে নাহিদার বাবা কেরানী। তবে তিনি প্রায় শত কোটি টাকার মালিক। সবই হয়েছে এটা পিকে’র বান্ধবী হওয়ার কল্যাণে।

দুদকের অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে ৭২ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে। পিকে’র বিভিন্ন অর্থিক অনিয়মের অন্যতম সুবিধাভোগী নাহিদা। ১৬১ ধারায় জবানবন্দিতে দুদকের কাছে তা স্বীকার করেন তিনি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক আনোয়ার প্রধানের কাছে নাহিদা জবানবন্দি দেন। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নাহিদা জবানবন্দিতে জানান, পিকে সিন্ডিকেটের সদস্য ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ঋণ গ্রহীতা স্বপন কুমার মিস্ত্রির থেকে ১৫ কোটি টাকা কমিশন নেন তিনি। এই টাকা নিয়ে নামেন শেয়ার ব্যবসায়। পিকে’র নিদের্শেই অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানকে মর্টগেজ ছাড়া ব্যাংকিং নীতির বাইরে ঋণ দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে নাহিদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন এবং বিস্তারিত তথ্যের জন্য দুদকের জনসংযোগ দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন।

এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, এটি তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা