অপরাধ

সিআইডির এসআই ডাকাতি মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিমানবন্দর এলাকায় গত বছর একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিআইডির বরখাস্তকৃত এসআই আকসাদুর জামানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর থানা এলাকার শঠিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আকতার।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মলনে তিনি বলেন, গত ১৯ অক্টোবর অপহরণের পর ডাকাতির ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। সেই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে হাসান রাজা, গাড়ি চালক হারুণ অর রশিদ ওরফে সজীব, অটোরিকশা চালক জোনাব আলী এবং কায়ছার মাহমুদ ওরফে জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সেই জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায়, সিআইডির এসআই আকসাদুরের নেতৃত্বে এই ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকসাদুদ জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত বছরের ২০ অক্টোবর ঢাকার বিমানবন্দর সড়কে এক প্রবাসীর অর্থ লুট থেকে ঘটনার শুরু। দুবাই প্রবাসী রোমান মিয়া এই লুটের শিকার হয়ে মামলা করেন।

সেখানে বলা হয়, তিনি ফুফাতো ভাই মনির হোসেনকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় করে শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন। কাওলা ওভারব্রিজের নিচে একটি মাইক্রোবাস তাদের আটকায়। গাড়ি থেকে দুজন নেমে এসে নিজেদের ‘ডিবির লোক’ পরিচয় দিয়ে রোমানকে লাগেজসহ মাইক্রোবাসে তুলে নেয় তারা।

রোমানের অভিযোগ, গাড়ির ভেতরে তার হাতে হাতকড়া পড়িয়ে, চোখে কালো কাপড় বেঁধে মারধর করা হয়। এরপর তার কাছ থেকে ৫ হাজার মার্কিন ডলার, দুই হাজার দিরহাম, দুই হাজার টাকাসহ লাগেজটি ছিনিয়ে নেয়। এরপর তার হাতের হাতকড়া খুলে রশি বেঁধে রামপুরা-স্টাফ কোয়ার্টার সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি চলে যায়।

বিমানবন্দর থানায় করা সেই মামলার তদন্তভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ছয়জনকে তারা গ্রেফতার করে। তাদের মধ্যে হাসান রাজা ছাড়া পাঁচজনই ইতোমধ্যে জামিনে বেরিয়ে গেছেন।

ডিবির তদন্ত তদারককারী কর্মকর্তা এডিসি কায়সার কোরায়শি গণমাধ্যমকে বলেছিলেন, প্রথমে মাইক্রোবাসটি শনাক্ত করার পর তারা পুরো চক্রটির বিষয়ে জানতে পারেন। তখনই সিআইডি কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসে। পরে আসামিরাও জবানবন্দিতে এসআই আকসাদুরের কথা বলেন।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সদর দপ্তর ও সিআইডিতে প্রতিবেদন পাঠায়। এরপর আকসাদুরকে বরখাস্ত করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা