অপরাধ

প্রকৌশলী দেলোয়ার হত্যা: চালকসহ ২ জনের জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) হত্যা মামলায় দুই জনের জবানবন্দি পাওয়া গেছে। সিটি করপোরেশনের গাড়িচালক হাবিব এবং শাহিন হাওলাদার নামে ওই দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই সঙ্গে প্রকৌশলী দেলোয়ারের সহকর্মী সহকারী প্রকৌশলী সেলিম হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ মে) আসামি হাবিব ও শাহিন হাওলাদার ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের জন্য তাদের আদালতে হাজির করেন তুরাগ থানা পুলিশ। জবানবন্দি গ্রহণ করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় মামলার অপর আসামি প্রকৌশলী সেলিম হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি পূর্ব শত্রুতার জেরে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়। গাজীপুর সিটির সহকারী প্রকৌশলী সেলিম স্বীকার করেছেন যে, তিনি প্রকৌশলী দেলোয়ারকে গাড়িতে তুলে নেন। পরে তিনি পাশে বসেন এবং ভাড়াটে খুনি শাহিন দেলোয়ার হোসেনের পেছনের সিটে বসে আকস্মিকভাবে দেলোয়ারের গলায় রশি জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ১৭ নম্বর সেক্টরের খালি প্লটে রাস্তার পাশে লাশ ফেলে দিয়ে ভিকটিমের ফোনটি লেকে ফেলে দেয় তারা। ঘটনার আগের দিন সেলিম ও শাহিন পল্লবীর লালমাটিয়া এলাকার একটি দোকান থেকে ১০০ টাকা দিয়ে রশিটি কেনে।

উল্লেখ্য গত ১১ মে বিকাল ৪টায় উত্তরা ১৭ নম্বর সেক্টরের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া যায়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায় নিহত ব্যক্তি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৭) দেলোয়ার হোসেন (৫০)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা