অপরাধ

বিষ মিশিয়ে বানর হত্যা: নারী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় বানর হত্যার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে এক নারী বানর হত্যার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১০ মে) বিকেলে ওই নারীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, মাদারীপর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় সম্প্রতি ১৬টি বানরকে বিষ প্রয়োগ করে হত্যা করে দুস্কৃতিকারীরা। পরে এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় বানর হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করে। এছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মাদারীপুর জেলা প্রশাসক।

এই ঘটনায় শনিবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকা থেকে লতু হাওলাদারের স্ত্রী শাহানা বেগম ও আজিজ হাওলাদারের ছেলে আকু হাওলাদারকে আটক করে। আটককৃতরা সম্পর্কে দেবর-ভাবি। পরে শাহানা দোষ স্বীকার করে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘বানর হত্যার ঘটনায় সদর থানায় মামলা হলে সন্দেহজন দুইজনকে আটক করি। এদের মধ্যে শাহানা বেগম নামে এক নারী বানর হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, খাবারের সাথে বিষ দিয়েছিল বানরগুলোকে। এতেই বিষক্রিয়ায় হয়ে মারা গেছে বানরগুলো। তবে কোন ধরণের বিষ সেটা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। তবে তার দেবর দোষী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা