সংগৃহীত
অপরাধ

কারাগারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মচারী

সান নিউজ অনলাইন

পাঁচ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের ‘অফিস সহায়ক’ পদে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মচারী মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র এবিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদীর সঙ্গে আসামির আপোষ না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বর্তমানে আসামি প্রধান উপদেষ্টার দফতরের এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী)-এর চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কর্মরত আছেন। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফ-এর কর্মকর্তা দাবি করেন।

এ মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দফতরে ‘অফিস সহায়ক’ পদে চাকরি দেওয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা নেন আসামি ইমরান। পরবর্তীতে বাদী সুবাস মালো (৩০) আসামির কাছে চাকরি চাইলে বিভিন্নভাবে ঘুরাতে থাকেন ও প্রাণনাশের হুমকি দেন। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে সাত দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আসামি ইমরানকে লিগ্যাল নোটিশ পাঠানোর পরেও টাকা ফেরত দেননি। এরপর বাদী সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. মমতাজ উদ্দিন। পরবর্তীতে আদালত এই প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। আসামি আদালতে উপস্থিত না হওয়ায় গত বছরের ১১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে চলতি বছরের ১৪ আগস্ট আসামি গ্রেফতার হয়।

পরে আসামিকে বাদীর সঙ্গে আপোষের শর্তে জামিন মঞ্জুর করেন। তবে উভয়পক্ষের মধ্যে আপোষ না হওয়ায় আজ মঙ্গলবার আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দিয়ে আসামি ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা