সংগৃহীত
অপরাধ

মাদারীপু‌রে ফ্ল্যাটের গ্রিল ও ভেন্টিলেটর ভেঙে চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার ভোরে আব্দুর রব হাওলাদার গলির নুরু মোল্লার মালিকানাধীন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিচতলার ভাড়াটিয়া আতিকুর রহমানের শাশুড়ি অসুস্থ থাকায় গত বৃহস্পতিবার ঢাকায় যান তারা। শনিবার দুপুরে তিনি বাসায় ফিরে দেখেন, ঘরের দরজা-জানালা ভাঙাচোরা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢুকে নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

অন্যদিকে একই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুইটি আক্তার পূজা উপলক্ষে গ্রামের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে ফিরে এসে দেখেন, ঘরের সব জিনিসপত্র ছড়ানো-ছিটানো। পরে বুঝতে পারেন চোরেরা ভেন্টিলেটর ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ল্যাপটপ, আইফোন, টেলিভিশন ও নগদ টাকা নিয়ে গেছে।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, আমরা চাকরির কারণে প্রায় সময় বাড়ির বাইরে থাকি। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এভাবে গ্রিল কেটে চুরি হলে আমাদের নিরাপত্তা কোথায়?

অন্য ভাড়াটিয়া সুইটি আক্তার বলেন, পৌরসভার পাশে থেকেও আমরা নিরাপদ নই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, রাতে পুলিশের টহল বাড়ানো হোক।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চুরির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা