সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতের দিকে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

আরও পড়ুন : ৬ রুটে নৌ-চলাচল আজও বন্ধ

পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা