ছবি: সংগৃহীত
অপরাধ

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: শনিবার খুলছে স্কুল-কলেজ, রোববার প্রাথমিক

বৃহস্পতিবার (২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিম গোয়েন্দা বিভাগ (ডিবি) এসআই মোহাম্মদ কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় মিল্টনের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: যুদ্ধকে ‘না’ বলতে আহ্বান জানিয়েছি

আজ দুপুরের দিকে মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে তোলে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল সোয়া ৩টায় এজলাসে তোলা হয় আসামিকে।

প্রসঙ্গত, গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি মিল্টনের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। পরে মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। অবশ্য কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা