ছবি: সংগৃহিত
অপরাধ

নিঃসঙ্গ নারীদের টার্গেট করে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ভুয়া পরিচয়ে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে এক রোমান্স স্ক্যামারকে গ্রেফতার করেছে সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আরও পড়ুন: ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

সিটিটিসি সূত্রে জানানো হয়, একজন সিঙ্গেল মাদার রিয়াজুলের প্রতারণা ও ব্লাকমেইলের স্বীকার হয়ে ৭০ হাজার টাকা হারিয়েছেন। পরে গত ২৫ এপ্রিল তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত করে প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রতারক রিয়াজুলকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও ক্যাশ আউটের কাজে ব্যবহৃত একটি বাটন ফোন, ৪টি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সম্বলিত সিম জব্দ করা হয়। তার স্মার্টফোনে ৫০ এরও বেশি ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন: রেলের উন্নয়নে আগ্রহী রাশিয়া

বুধবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার রিয়াজুল ইসলাম ফেসবুকে নিলয় চৌধুরী নিল নামে অ্যাকাউন্ট তৈরি করে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পরিচয়ে প্রতারণা করতেন।

প্রোফাইলটিকে বিশ্বাসযোগ্য করতে রিয়াজুল নিয়মিত অন্য এক সিঙ্গাপুর প্রবাসীর প্রোফাইল থেকে ছবি ও ভিডিও পোস্ট করতেন।

তিনি আরও জানান, প্রতারক রিয়াজুল ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ, বিয়ের প্রলোভন ও স্বপরিবারে সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন

পরে অডিও-ভিডিও কলে প্রণয়ের একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেইল করে ভুয়া এনআইডি নিয়ে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরে অর্থ নিতো।

গ্রেফতার রিয়াজুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা