ভুয়া সাংবাদিক মো. জহিরুল ইসলাম শামীম
সারাদেশ

গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে ভুয়া সাংবাদিক মো. জহিরুল ইসলাম শামীমকে মাদকসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালের অভিযানকালে শামীমের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদক মামলা হয়েছে।

মো. জহিরুল ইসলাম শামীম সাংবাদিক পরিচয় ব্যবহার করে ওই আবাসিক এলাকার ৩য় ফেজের ২নং রোডের ৬নং হোল্ডিংয়ের মুন্সি আক্তার হোসেনের বাড়ির ৪র্থ তলায় দু’টি ফ্ল্যাট ভাড়া নেন বলে জানিয়েছেন বাড়ির মালিক ও পুলিশ।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) কানাই লাল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীমের ভাড়া বাসায় অভিযানকালে তার কাছ থেকে একটি পত্রিকার আইডি কার্ড (পরিচয়পত্র) পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন, নিজের প্রয়োজনে পত্রিকার কার্ড বানিয়েছেন। তবে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন বলে স্বীকার করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা