সংগৃহীত
সারাদেশ

জাল টাকাসহ আটক ১

জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর (৪৫) নামের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: তুলাভর্তি চলন্ত ট্রাকে আগুন

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পুলিশ তাকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৬টি ও ১০০০ টাকার ২টি নোট উদ্ধার করা হয়েছে।

আটককৃত মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে।

আরও পড়ুন: বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা