অটিস্টিক শিশুরা পেলো খাদ্য ও ওষুধ 
সারাদেশ

অটিস্টিক শিশুরা পেলো খাদ্য ও ওষুধ 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: অটিস্টিক শিশুদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা কর্মসূচির আওতায় পুষ্টি ও স্বাস্থ্যসম্মত খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ আয়োজনে ফরিদপুর সদর উপজেলার ৩০ জন অটিস্টিক শিশু পাঁচ কেজি চাল, এক কেজি মুসুরের ডাল, এক প্যাকেট বিস্কুট ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহযোগিতায় এসব খাদ্য ও ওষুধ দেয় এসো জাতি গড়ি (এজাগ)। শহরের গোয়ালচামট হাউজিং এস্টেটে এজাগের হলরুমে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, এজাগের সভানেত্রী তাসলিমা আক্তারী, সহ সভাপতি রওনক ফারিয়া, নির্বাহী পরিচালক নাজমা আক্তার, প্রতীক মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা