দামুড়হুদায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
সারাদেশ

দামুড়হুদায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর মানসিক প্রতিবন্ধী কিশোর আবুল বাসারের (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবুল বাসার উপজেলার খাঁপাড়ার আব্দুল মোমিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুকুরটিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে বাসারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার (২৬ আগস্ট) সকালে বাসার বাড়ি থেকে বের হয়। অনেকক্ষণ পরেও বাড়ি ফিরে না আসায় দুপুর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন মা-বাবাসহ স্বজনেরা। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তারা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আবুল বাসার ছিল মানসিক প্রতিবন্ধী। ওই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা