ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সারাদেশ

ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার তেরখাদা উপজেলার বলরধনা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঘেরে শাপলা তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার আদমপুর গ্রামের মো. মিল্টন শেখের ছেলে আরমান শেখ (৭) ও আর্জুনা এলাকার মো. আরিফ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৮)। মৃতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে আরমান শেখ আদমপুর থেকে চাচা বাড়ি বলরধনায় ইব্রাহীমদের বাড়িতে বেড়াতে যায়। তারা চাচা-ভাতিজা নৌকায় বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে নৌকা দেখে পানিতে সন্ধান করে দু’জনের মরদেহ উদ্ধার করেন আত্মীয়-স্বজনেরা।

ধারণা করা হচ্ছে শাপলা তুলতে গিয়ে প্রথমে নৌকা থেকে পানিতে পড়ে আরমান হাবুডুবু খেতে থাকে। তখন তাকে তুলতে গিয়ে ইব্রাহীমও পানিতে পড়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা