পাটের মণ তিন হাজার টাকা করার দাবি
সারাদেশ

পাটের মণ তিন হাজার টাকা করার দাবি 

নিজস্ব প্রতিবেদক:

যশোর: পাটের মণপ্রতি মূল্য ন্যূনতম তিন হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণসহ সাতদফা দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটি এই কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলা সহ সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, ছাত্রনেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।

নেতারা বলেন, পাট বাংলাদেশের সোনালি আঁশ। বর্তমানে দেশে পাটচাষির সংখ্যা প্রায় ৩৫ লাখ। জিডিপিতে পাটের অবদান ০.২৫ শতাংশ ও কৃষি জিডিপিতে ১.৩ শতাংশ। কিন্তু এই খাতকে ধ্বংস করতে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। যার অংশ হিসেবে পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই এই সিদ্ধান্ত দ্রুত পাল্টাতে হবে। একই সঙ্গে পাটের মণ ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা