সারাদেশ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. মাসুদ হোসেন (৪৭)। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহত মাসুদ ডেমরার কোনাপাড়া শান্তিবাগের বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিন সন্তানের বাবা মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্যাণদী এলাকায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

নিহতের খালাতো ভাই হোসেন জানান, মাসুদ ধোলাইখালে ব্যবসা করতেন। বাসা থেকে মোটরসাইকেলে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে শনির আখড়া এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন তিনি।

ওসি বলেন, ‘বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা