যুবলীগ নেতা রাসেলের খুনিদের ফাঁসির দাবি
সারাদেশ

যুবলীগ নেতা রাসেলের খুনিদের ফাঁসির দাবি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধন করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুর হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুল রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমুখ বক্তব্য দেন।

রাসেল হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা