ছবি-সংগৃহীত
সারাদেশ

ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল

বরগুনা প্রতিনিধি: পায়রা নদীতে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন: কৃতজ্ঞতা জানালেন আসামের মুখ্যমন্ত্রী

মঙ্গলবার (১৩ জুন) সকালে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে হাশেম নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পায়রা নদীর তেঁতুলিয়া এলাকায় জাল ফেলেন জেলে হাশেম। আজ সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বড় সাইজের একটি কোরাল মাছ ধরা পড়েছে। এরপর এটিকে তালতলী মাছ বাজারে আনা হয়। সেখানে বশির হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১৫ হাজার ৬৭৫ টাকায় মাছটি বিক্রি করেন হাশেম। মাছটির ওজন হয়েছিল ১৬ কেজি।

আরও পড়ুন: টিসিবি পণ্যে যুক্ত হবে ৫ কেজি চাল

জেলে হশেম মিয়া বলেন, পায়রা নদীতে মাছ ধরে জীবিকা চালাই। প্রতিদিনের মতো গতকাল রাতে নদীতে জাল ফেলেছি। এ সময় বড় আকৃতির এই কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বসির হাওলাদার নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা নদীতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা