ছবি-সংগৃহিত
সারাদেশ

পাহাড়ি ঢলে হাওরে ধানের ক্ষতির আশঙ্কা

কিশোরগঞ্জ প্রতিনিধি: পাহাড়ি ঢলে উজান থেকে নামা পানিতে ডুবতে শুরু করেছে ইটনা উপজেলার বিভিন্ন চরাঞ্চল। এতে বোরো ধানের ব‌্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পানিতে তলিয়ে গেছে কাঁচা-পাকা বোরো ধান। এমন অবস্থায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে। পানিতে ডুবে তারা ধান কাটতে শুরু করেছে।

আরও পড়ুন: মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা

রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার এ সব তথ‌্য নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম জানান, ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি কারণে সেখানকার পানি হাওরে ঢুকতে শুরু করেছে। নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ হয়ে প্রবল বেগে পানি ঢুকছে ইটনা উপজেলার হাওরে।

তিনি আরও জানান, ইটনার ধনু নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে উপজেলার চর এলাকার নিচু জমি তলিয়ে বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হচ্ছে। ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ফসলের ক্ষতি হতে পারে, সেটি সরেজমিন পরিদর্শন শেষে বলা যাবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা