সারাদেশ

বাড়ছে পদ্মার পানি, তলিয়েছে ফেরিঘাটের পন্টুন

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের তিনটি ঘাটের পন্টুন পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে ওই রুটে ফেরি পারাপার।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে পন্টুনের প্রবেশদ্বারে পানি উঠতে থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, 'পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ঘাটের তিনটি পন্টুনের সামনে পানি উঠেছে। এতে ফেরিতে যানবাহন উঠতে বেশ সমস্যা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'পানি উঠেছে পাটুরিয়া ঘাটের ৩, ৪ ও ৫ নম্বর পন্টুনের প্রবেশদ্বারে। পন্টুনের তিনটি স্তর থাকে লোমিট এবং হাইট, এরিমধ্যে লো থেকে একটি পন্টুন মিট পয়েন্টে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইটি ঘণ্টাখানেকের মধ্যে ওই দুটিও মিট পয়েন্টে স্থানান্তর করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে ২ নম্বর পন্টুন স্বাভাবিক রয়েছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ১৫টি ফেরির মধ্যে ৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের গনসংযোগ, শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্য...

‘জিন্নী হুজুরের’ নামে প্রতারণা, ১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়া...

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্ম...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলারচরে শুরু শুঁটকি মৌসুম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা