সারাদেশ

উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত সাভারের ইউএনও

নিজস্ব প্রতিনিধি:

গত ২৩ মে সাভারে উপজেলা নির্বাহী অফিসারসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিটিউট (বিএলআরআই)-এর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৬ মে রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসারসহ ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে সাভার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন। বুধবার (২৭ মে) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এই তথ্য নিশ্চিত করেন।

ডা. সায়েমুল হুদা বলেন, 'করোনার কোনও উপসর্গ ছিল না ইউএনও'র। তবে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও ফ্রন্টলাইনে থেকে তাকে দায়িত্ব পালন করতে হয়, তাই তার নমুনা পরীক্ষা করা হয়েছে।'

সাভারে এখন পর্যন্ত মোট ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন এক নারীসহ ৬ জন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা