সারাদেশ

ঈদ শেষেও ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ঈদের পর দিনও দেখা গিয়েছে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছে। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই তারা গ্রামের বাড়িতে ছুটছে।

আর তাই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ দেখা যায় সকাল সাতটা থেকেই। দুপুরে দুই ঘাটেই নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ' যানবাহন।

মঙ্গলবার (২৬ মে) সকলে থেকেই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে দক্ষিনবঙ্গের যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। লক্ষ্য করা গেছে বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে।

শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি) মো. জামিল হোসেন বলেন, ঢাকা থেকে আজও হাজার হাজার মানুষ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে বাড়ি ছুটছেন। অন্যদিকে কোনো রকম বিড়ম্বনায় যাতে না পড়তে হয়, সেকারণে কর্মস্থল রাজধানী ঢাকায় যোগ দিতে আগেভাগেই পারাপার হচ্ছেন অনেক যাত্রী।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন প্রকার যানবাহনে ঢাকা থেকে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছছে। এখান থেকে নির্বিঘ্নে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ আগের মত নেই। যাত্রীর চাপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিঘ্নে কাজ করতে পারছে। সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ছোট ছোট গাড়ি।

এদিকে ফেরিঘাটে এসে বিপাকে পড়ছে যাত্রীরাও। গণপরিবহন বন্ধ থাকায় কেউ কেউ পায়ে হেঁটে আবার কেউ ছোট ছোট যানবাহনে ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে, মাদারীপুরের ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও তা ছিল অকার্যকর। ফলে অবাধে যাতায়াত করছে মানুষ। এরমধ্যে কোথাও কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্য বিধি।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০ হাজার মানুষ যাতায়াত করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা