সারাদেশ

চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম সমুদ্রবন্দরে চীন থেকে আসা একটি জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এমভি সেরেন জুনিপার নামে সারবাহী জাহাজটির কয়েকজন নাবিকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। ফলে জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চীনের ন্যানটং বন্দর থেকে আসা বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার নিয়ে এসেছে। গত ১২ আগস্ট বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। এর ২১ নাবিকের মধ্যে ১৬ জন ফিলিপাইনের, তিনজন ইউক্রেনের, একজন রাশিয়ার ও একজন রোমানিয়া নাগরিক।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রয়েছে বহির্নোঙরে থাকা জাহাজটির পণ্য খালাস। উপসর্গ থাকা নাবিকদের স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা