সারাদেশ

আম্পানে রাজশাহীর ২০ ভাগ আম পড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক:

সুপার সাইক্লোন আম্পানের কারণে বড় ধরণের ক্ষতির শিকার হয়েছে রাজশাহীর আম ব্যবসায়ের সাথে যুক্ত মানুষেরা। এই ঘূর্ণিঝড়ে বাগানগুলোর প্রায় ২০ শতাংশ আম গাছ থেকে পড়ে গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার (২০ মে) রাত থেকে জেলার চারঘাট, পুঠিয়া ও বাগমারা উপজেলার উপর দিয়ে ব্যাপক তাণ্ডব তালিয়ে যায় আম্পান। এতে করে এসব এলাকার সিংহভাগ আম গাছ থেকে পড়ে যায়।

বেশকিছু এলাকায় গাছপালা ভেঙে পড়ে। মাঠের পাকা ধান নষ্ট হয়েছে। নিচু জমির ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে।

তবে রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। রাত ২টা ৫৫ থেকে ২টা ৫৮ মিনিটে ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, জেলার আমের ২০ শতাংশ গাছ থেকে পড়ে গেছে। তবে ধানের তেমন ক্ষতি হবে না। অন্যান্য ক্ষতি নিরুপণের কাজ চলছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা