সারাদেশ

আম্ফানের তাণ্ডবে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

এই মুহূর্তে দেশের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের তাণ্ডবে পটুয়াখালীতে এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

আজ (২০ মে) জেলার পৃথক পৃথক উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

সকালে কলাপাড়ায় উপজেলায় সাধারণ মানুষদের আশ্রয়কেন্দ্রে আনতে ঘিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপির টিম লিডার শাহ আলমে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।

নিহত অপর ব্যক্তি গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামের পাঁচ বছরের শিশু রাশাদ। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল পড়ে মারা যায় সে।

মৃত শিশুর পরিবারকে সরকারি সব সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ রফিকুল ইসলাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা