সারাদেশ

শ্যামনগর বাঁধের ভাঙন ক্রমশ বড় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন শুরু হয়েছে। নদীর পানি বাড়ার সাথে সাথে বিকেল থেকেই ভাঙনটি ক্রমশ বড় হচ্ছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

গাবুরা ইউনিয়নের অধিকাংশ বাঁধ খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে ধ্বসে গেছে। জোয়ারের পানি অতি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জানান, ‘প্রবল জোয়ারের ফলে বেড়িবাঁধগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভাঙন ঠেকাতে বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছে। তবে ঝড়ের কারণে কাজ স্থগিত আছে। রাতে পুরো ঝড় আসলে কী হবে আল্লাহ জানেন।’

এছাড়া কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রায় সকল বাঁধে ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু বাঁধ উপচে পানি বইছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ব্লক নদীতে ধসে গেছে অনেক জায়গায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নদীতে বড় বড় ঢেউ আসছে। যে কোন সময় প্রবল জোয়ারে ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ করে সমগ্র ইউনিয়ন তলিয়ে মৎস্য ঘের সহ জান মালের ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝড়ের কবলে পুরো উপজেলাবাসী অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় প্রার্থনা করা ছাড়া তাদের আর কোন উপায় নেই বলে তারা জানান।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুল ইসলাম বলেন, উপজেলা ব্যপী ২২০ দশমিক ৫০ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ড বাঁধের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পুনঃনির্মাণে ইতিমধ্যেই জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ দিয়ে কাজ শুরু হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা