সারাদেশ

সন্ধ্যায় আশ্রয়কেন্দ্র থেকে রাতেই বাড়িতে, বেড়েছে নদীর পানি

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে খুলনার প্রশাসনকে। গতকাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হলে সন্ধ্যায় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় লোকজনকে। কিন্তু রাতে বৃষ্টি কমে যাওয়ার পর পরই লোকজন বাড়ি ফিরে যান।

বুধবার (২০ মে) সকালে আবার তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যেতে অনেক বাক্যব্যয় করতে হচ্ছে উপজেলা প্রশাসনকে। অতঃপর দুপুরের আগ পর্যন্ত কয়রা, দাকোপ ও পাইকগাছায় ৬০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াদুদ বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩০ হাজার মানুষকে ৩৬টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল। আশ্রয়কেন্দ্রের আশপাশেই এদের অবস্থান হওয়ায় রাতে বৃষ্টি কমে যাওয়ার পর এরা আবার বাড়িতে ফিরে যায়। তবে, বুধবার সকাল থেকে আবারও মাইকিং করে ও কৌশল নিয়ে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত ৩৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এদিকে, খুলনার নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভরা জোয়ারের সময় কয়রা উপজেলায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি বইছে। পানির চাপে পাইকগাছা ও কয়রায় বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা মাটি ফেলে ভাঙন রোধ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা