সারাদেশ

দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণাসহ সামাজিক দূরত্ব নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। রাজধানীতে প্রবেশ ও ত্যাগেও আরোপ করা হয়েছে বিধি-নিষেধ। তবে এরপরও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে ফিরতে শুরু করেছে মানুষ। এমন অবস্থায় অতিরিক্ত যাত্রীর চাপের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, অতিরিক্ত যাত্রীর কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিদ্ধান্ত হলে ফেরিগুলোকে আবার ঘাটে আনা হবে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি আটকে দেওয়া হয় এবং সেগুলোকে ফেরত পাঠানো হয়। কিন্তু এত চেষ্টার পরেও মানুষ বিকল্প পথে পাটুরিয়া যাচ্ছিল। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসি’কে ফেরি চলাচল বন্ধ রাখতে অনুরোধ করা হয়।

এর আগে, সকালে পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে শত শত ঘরমুখো যাত্রী দৌলতদিয়ায় আসতে দেখা গেছে। কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনে গা ঘেঁষে ঘাটে নামছেন যাত্রীরা। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও পারাপার হচ্ছিল।

এদিকে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সব যান পারাপার বন্ধ রাখায় আটকা পরা ক্ষুব্দ যাত্রীরা ফেরি ঘাটের ৫ নম্বর কাউন্টার ভাঙচুর করেছে প্রাইভেটকার চালক ও যাত্রীরা।

দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে কয়েকশ পণ্যবাহী ট্রাককে থাকতে দেখা গেছে। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে পারের অপেক্ষায় রয়েছে এসব পণ্যবাহী ট্রাক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা