সারাদেশ

করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু হচ্ছে গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে গাজীপুরে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে চালু হওয়া ওই হাসপাতালে পিসিআর ল্যাবটি স্থাপন করা হচ্ছে।

আগামী এক সপ্তাহের মধ্যেই এখানে শুরু হবে মরণঘাতী এ ভাইরাসের পরীক্ষা।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল গত ৩০ এপ্রিল থেকে চালু হয়েছে। ১শ’ শয্যার এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও এই হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা ও চারটি ভেন্টিলেটর রয়েছে। তবে মরণঘাতী করোনাভাইরাস পরীক্ষার জন্য এখানে কোনও মেশিন বা ল্যাব না থাকায় চিকিৎসক ও রোগীসহ স্থানীয়দের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাব স্থাপনের বিষয় নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখেছেন।

জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম বলেন, ‘শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে কথা বলেছেন। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক পিসিআর ল্যাব রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ওই ল্যাবের পিসিআরসহ আনুষঙ্গিক মেশিন ও যন্ত্রপাতি এ হাসপাতালে স্থাপনের জন্য অনুমোদন নিতে কৃষিমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইতোমধ্যে যোগাযোগ করে সম্মতি আদায় করেছেন। এছাড়াও করোনাভাইরাস পরীক্ষার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে কেবিনেট এনে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ল্যাব স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে গাজীপুরের হাসপাতালে এ ল্যাব স্থাপন করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য কয়েকটি পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি গাজীপুরের তেতুঁইবাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে এ ধরনের একটি ল্যাব স্থাপনের জন্য।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, এখানে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ রোগীদের ভর্তি করা হচ্ছে। তবে সুযোগ সুবিধা না থাকায় তাদের ফলো-আপ চিকিৎসার জন্য ঢাকার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে এখানে শুধু কোভিড-১৯ রোগীদের সিমটোমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যেমন– শ্বাসকষ্ট, কাঁশি, জ্বর, ব্যথার মতো রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা লক্ষণ নিয়ে আসা রোগীদের নমুনা সিভিল সার্জনের তত্ত্বাবধানে অন্যত্র পরীক্ষা করা হচ্ছে। এখানে নমুনা পরীক্ষা করা হচ্ছে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা