সারাদেশ

বন্দুকযুদ্ধে টেকনাফে ৩ ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৬ মে) ভোরে উপজেলার হ্নীলা রঙিখালির পাহাড়ে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ বুধবার ভোররাতে রঙ্গিখালীর গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযানে যায়। ডাকাতদের আস্তানা ঘিরা ফেললে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও জীবন রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। এসময় পুলিশ-ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনায় সশস্ত্র ডাকাত গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র তৈরির কারখানায় তল্লাশি করে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, ২ শ' রাউন্ড কার্তুজ ও ৫৫ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বেদ্যের ছেলে ছৈয়দ আলম (৩৬) ও সহোদর নুরুল আলম (৩৭) ও শব্বির আহমদের ছেলে মো. মনাইয়াকে (২২) উদ্ধার করে। পরে গুলিবিদ্ধদের টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ ৫ জন আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহত ডাকাতদের মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা