সারাদেশ

ত্রিপুরা পল্লীর জমি দখলচেষ্টার অভিযোগ আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকা দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পল্লীর জমির উপর বদনজর পড়েছে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এমন অভিযোগ পল্লীর বাসিন্দাদের।

বাসিন্দারা জানান, সীতাকুন্ড উপজেলার ত্রিপুরা পল্লীতে ৭৫টি দরিদ্র পরিবারের বাস। তাদের বসতি থেকে এক কিলোমিটার দূরে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিশাল কারখানা। আবুল খায়ের গ্রুপ পল্লীর জায়গাটি তাদের দাবি করে বছর তিনেক আগে সাইনবোর্ড টানিয়ে সীমানা বেড়া নির্মাণ করতে গেলে ঝামেলা বাধে।

এরপর গত ১৪ মে শুক্রবার আবারো ত্রিপুরা জনগোষ্ঠীর পরিবারগুলোকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে ওঠে আবুল খায়ের গ্রুপ। তাদের বসতির উপর দিয়ে কাঁটা তারের বেড়া দিতে এলে বাসিন্দারা তাতে বাধা দেন। এসময় কারখানার সশস্ত্র আনসার ও স্থানীয় কতিপয় লোকজন মিলে অস্ত্র ঠেকিয়ে অসহায় ত্রিপুরাদের বসতি থেকে সরে না গেলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়।

ত্রিপুরা পাড়ার বাসিন্দা কাঞ্চন কুমার ত্রিপুরা বলেন, আমরা এই পাড়ায় যুগ যুগ ধরে বসবাস করে আসছি। জায়গাটি সরকারি পাহাড়ি ভূমি। কিন্তু আবুল খায়ের গ্রুপের লোকজন জায়গাটি তাদের বলে দাবি করছে। বিষয়টি আমরা সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও সীতাকুন্ড উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ত্রিপুরা পাড়ার বাসিন্দারা এ বিষয়ে আমার কাছে এসেছিল। তাদেরকে আমি উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিতে বলেছি। পাড়াটিতে অন্তত ৭৫টি পরিবার বসবাস করে। ওই পাড়ার বাসিন্দা সংখ্যা প্রায় ৪০০ জন।

আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার ইমরুল কাদের ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ত্রিপুরা পাড়া থেকে ওই জমির দূরত্ব প্রায় এক কিলোমিটার। হঠাৎ করে ঈদের দিন পাড়ার কয়েকজন বাসিন্দা মিলে আমাদের জায়গায় ঘর তৈরির চেষ্টা করে। পরে আনসার সদস্যদের নিয়ে প্রশাসনের সহযোগিতায় কাজ বন্ধ করে দিই।

তিনি বলেন, যে জায়গায় ত্রিপুরারা ঘর তৈরি করছে, সেটি আমাদের কেনা জমি। আবুল খায়েরের নামে জমিটির নামজারি হয়েছে। সব ডকুমেন্ট আমাদের আছে। ইতোমধ্যে সব কাগজপত্র উপজেলা প্রশাসনকে দিয়েছি। জায়গাটি সরকারি হলে আমাদের কোনো দাবি-দাওয়া থাকবে না।

সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, দু‘পক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আলোচনায় বসতে রাজি হয়েছে। কয়েক দিনের মধ্যে বৈঠক হবে। জায়গার মালিক যদি আবুল খায়ের গ্রুপ হয়, তাহলে ত্রিপুরারা সেখানে ঘর করবে না। জায়গার মালিক সরকার হলে সেখানে ত্রিপুরারা ঘর করবে।

তবে এই ঘটনাকে উচ্ছেদ মানতে রাজি নন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তার মতে আবুল খায়েরের দাবি করা জায়গাটিতে কোনো ত্রিপুরা বসতি নেই। মাপজোপ করার পর বলতে পারবো আসলে জায়গাটি কার। আমরা উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি।

বাসিন্দাদের অভিযোগ, আবুল খায়ের গ্রুপের পক্ষ নিয়ে কয়েক বছর আগে ইউএনও স্যার আমাদের জঙ্গল সলিমপুরে বস্তি এলাকায় চলে যাওয়ার জন্য বলেছিল। জায়গাটি আমাদের পছন্দ হয়নি বলে যাইনি। আমরা আমাদের পুর্বপুরুষের ভিটা ছেড়ে যেতে চাই না। আমরা পাহাড়ে শান্তিতে বসবাস করতে চাই।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সীতাকুন্ড ইউনিটের ভাষ্য, দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ৭৫ পরিবার ছাড়াও সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা ত্রিপুরা পাড়ায় ১২২ পরিবার, মহাদেবপুর ত্রিপুরা পাড়ায় ৪৫ পরিবার, ছোট দারোগাহাট ত্রিপুরা পাড়ায় ১০ পরিবার, সুলতানা মন্দির ত্রিপুরা পাড়ায় ৩০ পরিবার, বাঁশবাড়িয়া ত্রিপুরা পাড়ায় ১০ পরিবার, শীতলপুর ত্রিপুরা পাড়ায় ৩৮ পরিবার বাস করে। প্রভাবশালী গোষ্ঠী এদেরকেও উচ্ছেদ করতে চায় বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা