সারাদেশ

বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইল উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মার্চ) রাতে উপজেলার টিঘর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মধ্যরাতে আব্দুস সাত্তার (৬০) নামের একজনকে আটক করেছে সরাইল থানা পুলিশ। আটক আব্দুস সাত্তার ওই এলাকার মৃত জয়দর আলীর ছেলে।

ওই প্রতিবন্ধীর মা জানায়, আমরা গ্রামের যে জায়গাটিতে বসবাস করি, তা অনেকটা নীরব নিরিবিলি। আমার ৩ মেয়ে ও এক ছেলের সন্তান রয়েছে। এরমধ্যে বড় মেয়েটিকে বিয়ে দিয়েছি ও ২য় মেয়েটি জন্ম বাক প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর বাকী দুই মেয়ে ও ছোট ৫ বছরের ছেলেকে দিয়ে মানুষের সহযোগিতায় খেয়ে দেয়ে কোনভাবে বেঁচে আছি। শুক্রবার রাত ৮টার দিকে আমার প্রতিবন্ধী মেয়েটি প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। এর অনেকক্ষণ পর তাকে খোঁজ করে পাচ্ছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার মেয়েটি হেটে আসছে। কাছে আসার পর শরীরের কাঁদা লাগানো ছিল। সে মুখে কিছু না বলতে পেরে আমার হাত ধরে স্থানীয় বাজারে নিয়ে যায়। সেখানে একটি সেলুনে আব্দুস সাত্তারকে দেখিয়ে দেয় আমার মেয়ে। পরে বিষয়টি বুঝতে পেরে আমিসহ উপস্থিত অন্যান্যরা সাত্তারকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই সাত্তার আমার বাড়ির পাশের জমিতে পানির সেচ দেওয়া মেশিনে রাতে পানি দিচ্ছিল। এসময় আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনায় আমি স্থানীয় মেম্বারকে জানালে, তিনি আপোষ করার চেষ্টা করেন। কিন্তু আমি থানায় গিয়ে বিষয়টি জানালে রাতেই আব্দুস সাত্তারকে আটক করে পুলিশ।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বিষয়টি জানার পর পুলিশ রাতেই আব্দুস সাত্তারকে আটক করে। কিশোরীটিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা