সারাদেশ

সিলেটে পরিবহন শ্রমিকদের সারাদেশ অচলের হুমকি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীরে চৌহাট্টায় অবৈধ মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদকে নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘঠনা ঘটে। পরে নগর ভবনে অনুষ্ঠিত হয় এক সমঝোতা বৈঠক। বৈঠকের সিদ্বান্তগুলো না হওয়ার অভিযোগে বিচারের আশায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় শনিবার (৬ মার্চ) হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

দুপুর ২টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারির ঘটনায়, শ্রমিকদের অনেক গাড়ি ভাঙচুর করেন ও আমাদের উপর হামলা করেন। পরে সিসিকের মামলা গ্রহণ করা হলেও আমাদের মামলা গ্রহণ করেনি পুলিশ। পর সিটি করপোরেশনে আমরা বৈঠকে বসি এবং সেখানে আমাদের ক্ষতিপূরণ দেয়ার ও মামলা প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়। কিন্তু তবুও সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। তাই আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হলাম।’

ময়নুল ইসলাম কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান করুন। না হলে আমরা পরিবহন শ্রমিকরা রাজপথে থাকবো। আগামী ১৩ মার্চ রাতের মধ্যে আপনারা সমাধান না করা হলে ১৪ মার্চ সকাল সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

এরপরেও সমাধান না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগ, এমনকি সারা দেশের গাড়ির চাকা বন্ধ করতে বাধ্য হবো আমরা।’

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ১৩ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে ১৪ মার্চ ভোর ৬টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

এছাড়াও আগামী শনিবার দুপুরে সিলেট হুমায়ুন রশীদ চত্বরে মানববন্ধন পালন করবেন পরিবহন শ্রমিকরা।

তাদের ৩ দফা দাবি হচ্ছে- মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ভাঙচুরকৃত গাড়িগুলোর ক্ষতিপূরণ প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা