সারাদেশ

প্রতিবন্ধীর ভূমিষ্ট শিশু সন্তানের মিলছে না পিতৃ পরিচয়

আকতারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে শুরু হয়েছে নানা জটিলতা। অভিযুক্ত ব্যক্তির ডিএনএ করা হলেও মেলেনি পিতৃ পরিচয়। এখন সন্দেহের তীর সাবেক স্বামীসহ এলাকার কয়েক যুবকের দিকে। তবে খুব শিগগির তাদের ডিএনএ টেষ্ট করানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার।

জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আনারুল ইসলামের বাক প্রতিবন্ধী তাপসী খাতুনের সাথে বিয়ে হয় একই উপজেলার সাহারবাটি গ্রামের যুবক ইব্রাহিমের সাথে। বিয়ের কয়েক মাস পর গত ১৪/১২/১৯ ইং তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে তাপসীর পেটে ব্যাথা হলে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাফী করা হলে ধরা পড়ে তাপসী গর্ভবতী হয়েছে। প্রাথমিকভাবে সেটি স্থানীয়রা বিশ্বাস না করলেও পুনরায় আল্ট্রাসনোগ্রাফী করা হয়। সে রিপোর্টে বিষয়টি পজেটিভ আসলে শুরু হয় নানা গুঞ্জন। তাপসীর কথা অনুযায়ী প্রতিবেশী রাহিল উদ্দীনের ছেলে বানারুল ইসলাম নামের এক ব্যক্তির নামে গাংনী থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পিতার পরিচয় সনাক্ত করতে বানারুল ইসলামকে ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষা করা হলেও তার সাথে মিলছে না শিশুর পিতৃ পরিচয়। এ নিয়ে বাক প্রতিবন্ধীর পরিবার পড়েছে বিপাকে ।

তাপসীর মা ফিরোজা খাতুন জানান, তার বাক প্রতিবন্ধী মেয়ে তাপসীকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী বানারুলের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৮। তাং ০৬.০৮.২০২০ ইং। মামলায় কয়েক মাস জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে বানারুল ইসলাম।

গত ৬ নভেম্বর রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাপসী একটি কন্যা সন্তান প্রসব করলেও বানারুলের সাথে তাপসীর কন্যার ডিএনএ টেস্ট মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তবে তাপসী বাক প্রতিবন্ধী হলেও আদালতসহ সকলকে জানিয়েছে বানারুল তাকে ধর্ষণ করেছে। বানারুল ইসলাম প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে সে মামলা তুলে নেয়াসহ নানা ভাবে হুমকি দিচ্ছে।

বাক প্রতিবন্ধী তাপসীর নানী আনোয়ারা খাতুন জানান, প্রতিবেশী রহিল উদ্দীনের ছেলে বানারুল তাপসীকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কারণে গর্ভবর্তী হয়ে সন্তান প্রসব করেছে তাপসী।

তাপসীর মামাতো ভাই মকলেচুর রহমান জানান, মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বানারুল কতিপয় সমাজপতিদের নিয়ে নানা অপপ্রচার করছে। এদিকে ধর্ষণ মামলার আসামি বানারুল ইসলাম দাবি করেছেন তিনি এ ঘটনার সাথে জড়িত নয়। তবে তাপসীর পরিবার তাপসীকে বাক প্রতিবন্ধী বল্লেও সাংবাদিকদের সাথে তিনি সুন্দর ও সুস্পষ্ট কথা বলতে পেরেছেন। তাপসীর সাথে কেউ কথা বলতে চাইলে তাপসীর পরিবার তাকে বাকপ্রতিবন্ধী হিসেবে কথা বলতে নিষেধ করেন।

প্রকৃত পক্ষে তিনি বাকপ্রতিবন্ধী কি না তা খতিয়ে দেখার দরকার বলেও মনে করছেন স্থানীয়রা। তবে তালাক নামা ও সন্তানের জন্ম নেয়ার বিষয়ে যে তারিখে দেখানো হচ্ছে তাতে তাপসীর স্বামীকে প্রথম অবস্থায় ডিএনএ করানোর প্রয়োজন বলে মনে করছেন সুধীমহল। তা না হলে এলাকার অনেক মানুষেরই সামাজিক সম্মান ক্ষুন্ন হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন জানান, মামলার আসামি বানারুলের সাথে শিশুর ডিএনও টেস্টে মিল নেই। এ কারণে তাপসীর সাবেক স্বামীর ডিএনও টেস্ট করা হবে। মামলার তদন্ত শেষ করতে আরও কিছু সময় লাগবে।


সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা