সারাদেশ

৫৫৫ বস্তা সরকারি চালসহ মিল মালিক আটক

যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরের বিজয়রামপুর ভাই ভাই রাইস মিল থেকে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক ড্রাইভার ফরিদ উদ্দীনকেও আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী আহসান উল্লাহ শরিফী, ওসি মণিরামপুর রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বায়েজিতসহ সরকারি কর্মকর্তা উপস্থিত হয়ে এসব চাল জব্দ করেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাবিখা প্রকল্পের চাল খুলনা থেকে মণিরামপুর উপজেলা খাদ্য কর্মকর্তার গোডাউনে আনা হচ্ছিল। কিন্তু রহস্যজনক কারণে ৫৫৫ বস্তা চাল উপজেলা খাদ্য গোডাউনে না নিয়ে একটি ট্রাকে করে ওই মিলে আনা হয়। অভিযোগ উঠেছে এ চাল বিক্রি করা হয়েছিল ওই মিলারের কাছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে বলেন, চালটা সরকারি, তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাক চালক ফরিদ উদ্দীনকে আসামি করে এ ব্যাপারে মামলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা