সারাদেশ
করোনাভাইরাস

সাদুল্লাপুর লকডাউনের ঘোষণায় ইউএনওকে শোকজ করবেন ডিসি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস মোকাবিলায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও দেয়া প্রসঙ্গে জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবদুল মতিন বলেছেন, সাদুল্লাপুর উপজেলা লকডাউন করা হয়নি। এমন ঘোষণা দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শোকজ করা হবে।

এর আগে সাদুল্লাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, "গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্র প্রবাসী। রোববার (২২ মার্চ) তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবত থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।"

সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম জানান, সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কাজল চন্দ্র মণ্ডলের বাড়িতে আমেরিকা প্রবাসী দুজন আত্মীয় (যারা গাইবান্ধা শহরের খাপাড়ায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন) ১১ ও ১২ মার্চ অবস্থান করেন। ১৩ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় নিজ বাড়িতে চলে যান।

তিনি আরও জানান, পরে তাদের দুজনের নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। রোববার ঢাকা আইইডিসিআর থেকে জানানো হয়, ওই দুইজনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তবে সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেছেন, সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে করোনাভাইরাস আক্রান্ত পজেটিভ কোনো রোগীর শনাক্ত হয়েছে এই মর্মে কোনো তথ্য নেই। সুতরাং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত উল্লেখিত বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন। গুজবে কান না দেয়ার জন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন জানান, সাদুল্লাপুর উপজেলার ওই গ্রামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই মর্মে কাউকে শনাক্ত করা যায়নি। সুতরাং লকডাউন করার কোন প্রয়োজনীয়তা নেই। প্রকৃত পক্ষে হবিবুল্লাপুর গ্রামে সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্তটি সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে কারণ দর্শাও নোটিশ জারি করা হচ্ছে। সেই সঙ্গে কোনো গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা