সারাদেশ

জনসচেতনতায় প্রবাসীর বাড়িতে লাল পতাকা 

মাগুরা প্রতিনিধি:

করোনাভাইরাস প্রতিরোধে মাগুরায় প্রবাসীদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করে বাড়ি চিহ্নিত করে রাখা হয়েছে। জনগণকে সর্তক করতে মাগুরা সদর উপজেলার জগদল ইউপির ২২টি বাড়ির সামনে এমন পতাকা টানিয়ে দেয়া হয়। এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন জগদল ইউপির চেয়ারম্যান।

২২ মার্চ রবিবার প্রশাসন ও এলাকাবাসী সূত্রে এ খবর জানা যায়। মাগুরায় এখন বিদেশ ফেরত ১৪৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

জগদল ইউপির চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, জগদল ইউপিতে বিদেশ থেকে আসা ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পুরস্কারও দেয়া হবে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, এ উদ্যোগ জনগনের সচেতনতার জন্য। এর মধ্যে মাদারীপুর থেকে আসা একটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এছাড়া বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে ১৪দিন অবস্থানের জন্য অনুরোধ করছেন তারা।

মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ইতালী, বাহারাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদী আরবসহ বিভিন্ন দেশ থেকে আসা ১৪৪ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদের শরীরে এখনও কোন জ্বর, সর্দি কাশির লক্ষণ পাওয়া যায়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা