সারাদেশ

অজ্ঞাত স্থান থেকে ছুটে আসা গুলিতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বাড়ির উঠানে বসে বই পড়া অবস্থায় মো. মারুফুল ইসলাম (১৩) নামের এক কিশোর। অজ্ঞাতভাবে ছুটে আসা গুলিতে তার মৃত্যু হয়। নিহত মারুফুল ইসলাম চুনতির পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে। সে পুঁটিবিলা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বুধবার ( ২৫ নভেম্বর )সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম নারিচ্যার চান্দা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও নিহত কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের উঠানে বসে বই পড়ছিল মারুফুল ইসলাম। সেখানে হঠাৎ একটি গুলির শব্দ শোনে অন্যরা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মারুফুল উঠানে পড়ে আছে। তারা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মারুফুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মোনাফ সিকদার বলেন, ‘শুনেছি বন্য শূকর শিকারের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অসাবধানতাবশত বন্দুকের গুলি বের হয়ে মারুফুলের বুকে লেগে কিশোরের মৃত্যু হয়েছে।’

নিহতের বড় ভাই মামুনুল ইসলামের দাবি, ‘গুলির শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়ে দেখি আমার ছোট ভাই রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি, জিতেন বড়ুয়া নামের এক ব্যক্তি বন্দুক নিয়ে শিকারে বের হতে প্রস্তুতি নেওয়ার সময় গুলি বের হয়ে আমার ছোট ভাইয়ের বুকে লেগে মৃত্যু হয়েছে।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, বন্য শূকর শিকারির গুলিতে কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ঘটনার পর সে ব্যাক্তি পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, তার আগ্নেয়াস্ত্রটি বৈধ নয়। তাকে খুঁজে বের করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা