সারাদেশ

মশা আতঙ্কে সিলেটে মশারি মিছিল

সিলেট প্রতিনিধি:

শীত যেতে না যেতেই সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশক নিধন কার্যক্রমে সিটি করপোরেশনের উদাসীনতার কারণে নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ।

এরই প্রতিবাদে ৩ মার্চ মঙ্গলবার নগরীতে মশারি টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা।

সিলেট নগরীর শামীমাবাদ, কাজলশাহ, ওসমানী মেডিকেল এলাকা, জিন্দাবাজার, শেখঘাট, শিবগঞ্জ, মির্জাজাঙ্গাল, শাহজালাল উপশহর, মিরাবাজার সহ পুরো নগরজুড়ে মশার উপদ্রব বেড়েই চলেছে। এলাকাবাসীর দাবি বর্ষার আগে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। না হলে গেলবারের মতো ডেঙ্গুর প্রকোপ বাড়বে।

জিন্দাবাজারের ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, মশার যন্ত্রনায় ঠিকমতো ব্যবসা করা যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার পাল ঝাপাইয়া পড়ে। মশার কয়েল জ্বালাইয়া ও উপায় নাই। কাস্টমার এক মিনিটও দোকানো বইতো পারে না। আমরার কতা নাইবা কইলাম।

মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শোভাযাত্রা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সিলেট নগরীতে মশা নিধনে গত বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সিসিক কর্তৃপক্ষের উদাসীনতার কারনে শীতের শেষেও মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি আরো বলেন, মশা নিধনের নাম করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওষুধ ছিটিয়ে যে ‘আইওয়াশ’ করে তা মূলত মশা নিধন করে না। সকালে ওষুধ ছিটিয়ে দিলে বিকেলে আরো মশা বেড়ে যায়। তাই ‘আইওয়াশ’ নয়, মশা নিধনে বাস্তবভিত্তিক স্থায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

শোভাযাত্রা শেষে ভিন্নধর্মী এই কর্মসূচীর অংশ হিসেবে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন। স্মারকলিপির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রী, সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাব বরাবরে প্রদান করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা